লালমনিরহাটের জমি নিয়ে বিরোধের জেড়ে মঞ্জু মিয়া নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে।

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের জমি নিয়ে বিরোধের জেড়ে মঞ্জু মিয়া (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ তপু রায় (২৫) ও তার বন্ধু নিতাই চন্দ্র কে (১৮) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক মোঘল হাট গ্রামের আজগার আলীর ছেলে।
পুলিশ জানান, নিহত মঞ্জু মিয়ার সাথে জমির সীমানায় একটি গাছের মালিকানা নিয়ে বিরোধ বাঁধে তার প্রতিবেশী সচিন রায়ের সাথে। এ ঘটনায় উভয়ের মাঝে বৃহস্পতিবার বিকেলে দুই জনে মাঝে ঝগড়া বাঁধলে স্থানীয় ভাবে বৈঠকের মাধ্যমে সমাধানও হয়। কিন্তু সেই সমাধান মানতে নারাজ সচিন রায়ের ছেলে তপু রায় (১৮)। বৃহস্পতিবার রাতে স্থানীয় মেঘারাম বাজার থেকে বাড়ি ফিরছিলেন মঞ্জু মিয়া। এ সময় রাস্তায় ওঁৎপেতে থাকা সচিন রায়ের ছেলে তপু রায় পথরোধ করে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মঞ্জুকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

No comments