Newspaper

Saturday, June 8, 2019

অজ্ঞাত নামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করে দিনাজপুর রেলওয়ে থানা জিআরপি পুলিশ।

অজ্ঞাত নামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করে দিনাজপুর রেলওয়ে থানা জিআরপি পুলিশ।


দিনাজপুর সংবাদদাতা

 বাংলাদেশ রেলওয়ে দিনাজপুর রেলওয়ে স্টেশন ২নং প্লাটফর্মের ওয়াসফিডের প্রাচীর সংলগ্ন এলাকায় ড্রেনের স্লাবের উপর থেকে অজ্ঞাত নামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করে দিনাজপুর রেলওয়ে থানা জিআরপি পুলিশ।

প্লাটফর্মের দোকান মালিক লিটন পান্ডে, বুধু সহ অন্যান্য দোকানদারেরা জানান, সপ্তাহ খানেক ধরে উক্ত বৃদ্ধা দিনাজপুর রেলওয়ে স্টেশনের পূর্ব সাইডের ওভার ব্রীজের উপরে থাকত। সারাদিন ভিক্ষাবৃত্তি করত। মৃত ব্যক্তির বড় বড় গোফ ও দাড়ি, তার বাম পায়ে পঁচা ঘা ছিল, ঘা দিয়ে পোকা বেরুচ্ছিল। তার পড়নে ছিল সবুজ চেক একটি লুঙ্গি। তাকে আমরা ওয়াসফিড সংলগ্ন ড্রেনের স্লাবের উপর মৃত অবস্থায় দেখতে পাই। এমতাবস্থায়, রেলওয়ে থানা জিআরপি পুলিশকে জানানো হলে উক্ত স্থান থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে স্টেশন জিআরপি থানার অফিসার ইনচার্জ মোঃ গুলজার হোসেন জানান, খবর পেয়ে উক্ত স্থান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম.আব্দুর রহিম হাসপাতালের প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে লাশটি লাশ ঘরেই রয়েছে বলে জানান তিনি। এখন পর্যন্ত মৃত বৃদ্ধার নাম, ঠিকানা ও পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। যার নং-৮/১৯ তাং-০৭/০৬/২০১৯।

No comments:

Post a Comment