Thakurgaon 24newspaper


ঠাকুরগাঁওয়ের রোড রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের ৬ টি টিকিটসহ কালোবাজারিকে আটক করেছে ডিবি পুলিশ।

ঠাকুরগাঁওয়ের রোড রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের ৬ টি টিকিটসহ কালোবাজারিকে আটক করেছে ডিবি পুলিশ।


ঠাকুরগাঁও সদর  প্রতিনিধি 
মো আবুল হাসান 

ঠাকুরগাঁওয়ের রোড রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের ৬ টি টিকিটসহ মৃদুল হাসান নামে কালোবাজারিকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাত ৮ টায় ঠাকুরগাঁও রোড রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।

মৃদুল স্টেশনের পাশে নয়া বাউন্ডারি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আটকের পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতে তাকে ৭ দিনের কারাদন্ডের রায় প্রদান করে।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

No comments

Theme images by mariusFM77. Powered by Blogger.