Thakurgaon 24newspaper


শায়েসতাগনজে মধ্য রাতে দশ দোকানে আগুন

শায়েসতাগনজে মধ্য রাতে দশ দোকানে আগুন

 সিলেট সদর প্রতিনিধি

হবিগঞ্জের বাজারে মধ্য শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংরাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি দোকান।

৭ জুন শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মী মাহমুদ হাসান জানান, একটি তুলার দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন আশপাশের আরো দশটি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে একটি হার্ডওয়্যারের দোকান, একটি তুলার দোকান, একটি কনফেকশনারী দোকান ও মোটরসাইকেল পার্সের দোকানসহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।

ঘটনার পর রাতেই শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবালসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, দশটি দোকান পুড়ে ছাই হয়েছে।

No comments

Theme images by mariusFM77. Powered by Blogger.