Thakurgaon 24newspaper


শেরপুর সমবয়সী দুই শিশু খালা ও ভাগ্নি পুকুরের পানিতে ডুবে নিহত হয়েছে।


শেরপুরের সমবয়সী দুই শিশু খালা ও ভাগ্নি পুকুরের পানিতে ডুবে নিহত হয়েছে।


শেরপুর প্রতিনিধি
শেরপুর সদর উপজেলায় সমবয়সী দুই শিশু খালা ও ভাগ্নি পুকুরের পানিতে ডুবে নিহত হয়েছে। ৭ জুন শুক্রবার দুপুরে উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলো- যোগিনীবাগ গ্রামের আব্দুল মান্নানের মেয়ে আমেনা খাতুন (৯) ও তার খালা আজমিনা (৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, যোগিনীবাগ গ্রামের আব্দুল মান্নানের মেয়ে আমেনা ঈদ উপলক্ষে তার মায়ের সাথে যোগিনীমুরা নামাপাড়ার নানা মোজাম্মেল হকের বাড়ীতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে তারা নিহত হয়েছে বলে এলাকাবাসীরা ধারনা করছেন।

কোন এক সময় পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে সম্ভাব্য জায়গায় খোঁজাখুজি শুরু করেন। পরে স্থানীয়রা বাড়ির পাশের পুকুর থেকে ওই দুই শিশুর (খালা ও ভাগ্নি) মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারে সাথে ছিলেন- শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সুরুজ প্রমুখ।

অভিভাবকদের সচেতনতার অভাবে প্রায়ই এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। অভিভাবকদের অধিক সচেতন হওয়ার আহবান জানান তিনি।

No comments

Theme images by mariusFM77. Powered by Blogger.