Newspaper

Saturday, June 8, 2019

ঠাকুরগাঁওয়ে কোচের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু।

ঠাকুরগাঁওয়ে কোচের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু।

ঠাকুরগাঁও প্রতিনিধি
মো আবুল হাসান


ঠাকুরগাঁওয়ের খোচাবাড়ী থেকে ২৯ মাইল যাওয়ার পথে কোচের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম মো: ফয়সাল। সে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোঃ ইদ্রীস এর ছেলে এবং গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, গতকাল রাত ৮ টার দিকে ফয়সাল তার এক আত্মীয়ের বাসা ২৯মাইল যাওয়ার উদ্দেশ্যে বাইকে রওয়ানা হয়। পথিমধ্যে খোচাবাড়ী হাট পার হয়ে কিছুদুর গেলে পিছন থেকে ডিপজল এন্টার প্রাইজ নামক যাত্রীবাহি একটি কোচ তাকে সজোরে ধাক্কা দেয়।এসময় সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।পরে রংপুর যাওয়ার পথেই ফয়সাল মারা যায়।

সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান।

No comments:

Post a Comment